Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরোপাড়া গ্রামের উচাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো মাশরাফি মুর্তজা (৫) ও ফারহান হোসেন (৪)। তারা একে অপরের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মাশরাফি ও ফারহান। গোসলের এক পর্যায়ে তারা পুকুরের মাঝখানে চলে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। মাশরাফির বাবা আশরাফুল ইসলাম পুকুরে তাদের ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত মাশরাফির বাবা আশরাফুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্প্রিং মিলে হেলপার হিসেবে চাকরি করেন। অপর শিশু ফারহান হোসেনের বাবা তারিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী।

মাশরাফির বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কেউ একজন বলে তারা দুজন পুকুরে নেমেছে। পুকুরে গিয়ে দেখি মাঝখানে একটি নীল হাফপ্যান্ট ভেসে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার ছেলে।

শিশু ফারহান হোসেনের মা ফাতেমা খাতুন বলেন, আমি কী লইয়া থাকবাম, আমার কলিজাটা মইরা গেছে। আমার বাবারে ছাড়া আমি কিভাবে থাকমু? এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে একপর্যায়ে মূর্ছা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম জানান, পুকুরের পানিতে পড়া শিশু দুটি হাসপাতালে আনার আগেই  মারা গেছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ জানান, আমরা শুনেছি দুটি শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম