Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাগ্নিকে বাঁচাতে গিয়ে মারা গেল খালাও

Advertisement

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

ভাগ্নিকে বাঁচাতে গিয়ে মারা গেল খালাও

Advertisement

নীলফামারীর ডিমলায় ভাগ্নিকে বাঁচাতে গিয়ে খালারও মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো- নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের মেয়ে মোছা. সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। এ সময় ক্যানেলের ধারে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

আরও পড়ুন

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম