Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুনারুঘাটে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

চুনারুঘাটে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি রাসেল মিয়া (২৭) এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে রাসেলকে এবং রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে মোক্তাদিরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে দুজনকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে মোক্তাদির চৌধুরীর বিষয়ে ওসি বলেন, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানের ব্যানার টাঙিয়ে তিনি বক্তব্য দিয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। তার বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম