ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ/ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পথচারী হৃদয় শেখ (২০) ও মোটরসাইকেলচালক সাকিব শেখ (২২)। হৃদয় ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে। সাকিব ফরিদপুরের নগরকান্দা উপজেলা পৌরসদরের এনায়েত শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, সাকিব নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে পথচারী হৃদয়কে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
