শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে একদিনে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকা থেকে মোছা. শান্তা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। একই দিনে উপজেলার গোসিংগা এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পলাশ (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাতখামাইর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম শান্তা আক্তার (২৫) বলে জানা গেছে।
অপরদিকে, উপজেলার গোসিংগা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
