Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে জেল থেকে পালানো আসামী ৯ মাস পর গ্রেফতার

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম

খাগড়াছড়িতে জেল থেকে পালানো আসামী ৯ মাস পর গ্রেফতার

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম।

Advertisement

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকা অবস্থায় কৌশলে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান শফিকুল ইসলাম। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা রয়েছে।  

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কাশ কিসলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার লালখান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিএমপি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। গ্রেফতারের পর শফিকুল ইসলামকে আদালতে নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম