নেত্রকোনায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে আল মামুন (১৮) নামক এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিক নগর গ্রামের আল আমিনের ছেলে আল মামুন চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই তিনি গরুর জন্য বাড়ির সামনে ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে মৃত শিক্ষার্থীর পরিবারকে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করা হবে।

