জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুজন গুলিবিদ্ধ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
জগন্নাথপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের সদস্যরা জানান, আবুল হেকিম ও মিফতা জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
