Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুরির অভিযোগে আটক

২০০ রাকাত নামাজে গণপিটুনি থেকে যুবকের রক্ষা

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

২০০ রাকাত নামাজে গণপিটুনি থেকে যুবকের রক্ষা

Advertisement

মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটকের পর গণপিটুনি না দিয়ে সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। 

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে ঘিরে বাজারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এ সময় উপস্থিত অনেকের মধ্যে তাকে গণপিটুনি দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত মারধরের পরিবর্তে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক যুবকের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে তাকে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে ছেড়ে দেওয়া হয়। পরে ওই যুবক স্বেচ্ছায় নামাজ আদায় করে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়িত হবেন না বলে প্রতিশ্রুতি দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটক যুবকের বাড়ি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামে। তবে তার বিরুদ্ধে এর আগে চুরির সঙ্গে জড়িত থাকার স্থানীয় কিছু মানুষের অভিযোগের বিষয়ে কোনো আইনগত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, মানবিক কারণে স্থানীয়রা যদি এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে পুলিশের করণীয় থাকে না। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম