Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

যশোরে টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ

প্রতীকী ছবি

Advertisement

যশোরের কেশবপুরে টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা সত্য দেবনাথ (৩৫) নামে এক মৎস্যঘের কর্মচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়েছে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে কেশবপুর উপজেলার গুটলেতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেশবপুরের মধ্যকুল এলাকার মো. সুলতানের মাছের ঘেরের ম্যানেজার সত্য দেবনাথ মাছের খাবার কেনার জন্য দুই লাখ টাকা নিয়ে বাজারের দিকে আসছিলেন। পথে তিনি গুটলেতলা নামক এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। 

এ সময় টাকা ও নিজের জীবন রক্ষা করতে সত্য দেবনাথ পাশের ঘেরের মধ্যে ঝাঁপ দেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুঁড়ে। যদিও গুলি দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির আওয়াজ শুনে পাশের ঘেরের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

স্থানীয়রা বিষয়টি থানায় জানালে কেশবপুর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কেশবপুর থানায় একটি জিডি করা হয়েছে।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, মধ্যকুল এলাকায় গুলিবর্ষণের ঘটনায় তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম