Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

আটক যুবক রবিন শেখ (৩০)। ছবি: যুগান্তর

Advertisement

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ (৩০) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার মহন্দী বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ভোর ৬টার দিকে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় সে। পথে মহন্দী বাজারে পৌঁছালে ওই গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে একটি দোকানে ডাকেন। সরল বিশ্বাসে সেখানে গেলে রবিন তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে ওই ছাত্রী রক্ষা পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। ভুক্তভোগী ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

তালা থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রবিন শেখকে আটক করেছে। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম