Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

Advertisement

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: যুগান্তর

Advertisement

মনিরামপুরে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য খাদিজা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং একই গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্বজনরা জানান, শনিবার সকালে ইয়াসমিন ও জিসান সঙ্গে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ পার হলেও বাড়িতে না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে জানতে পারেন ভাই-বোন পার্শ্ববর্তী পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত বাঁওড়ে যায়। খোঁজাখুঁজির পর বাঁওড় থেকে ভাই-বোনকে উদ্ধার করে বাড়িতে এনে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।  

স্থানীয়দের ধারণা, শাপলা তোলার সময় দুজনের মধ্যে একজন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে ডুবে যায়। এক পর্যায় পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম