Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি: এমপি ফয়সল

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি: এমপি ফয়সল

Advertisement

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। সেই প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যেতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে চাই। জনগণের কথা শুনেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ছয় মাসে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

রোববার বিকালে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে এমপি ফয়সল এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সংকটসহ জনকল্যাণের বিষয়গুলো জনগণের কাছ থেকে সরাসরি শুনতে চাই। মানুষের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সংসদ সদস্যের পরিদর্শন কক্ষটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে জবাবদিহি রয়েছে। কোনো এলাকার সমস্যা শুধু কাগজে-কলমে জানলে তার প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। তাই সরেজমিন মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, মাধবপুর থানার ওসি সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুর্শেদ আলম, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আলরনি, বিএনপি নেতা অলিউল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম