Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে একইদিনে পানিতে ডুবে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

শেরপুরে একইদিনে পানিতে ডুবে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পৃথক ঘটনায় আরও দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত দুই শিশু হলো—মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়রা পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।

এদিকে, উপজেলার তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে কামরুন নাহার শাকিলা (১৫) এবং নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী নুর জাহান বেগমের (৬৫) লাশ পৃথক ঘটনায় উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই লাশের বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম