Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুর কান্নার শব্দে ঘরে মিলল প্রবাসীর স্ত্রী লাশ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

শিশুর কান্নার শব্দে ঘরে মিলল প্রবাসীর স্ত্রী লাশ

চৌগাছা থানা

Advertisement

যশোরের চৌগাছায় দুই বছরের শিশু মেয়ের কান্নার শব্দে দরজা ভেঙে সৌদি আরব প্রবাসীর স্ত্রী ইমা খাতুনের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে দরজা ভেঙে ইমার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।

সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইমা খাতুন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের সৌদি প্রবাসী সিজার হোসেনের স্ত্রী।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সিজার সৌদিতে শ্রমিক হিসেবে যাওয়ার পর ২ বছরের একমাত্র শিশু কন্যাকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন ইমা খাতুন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মৃতের একমাত্র মেয়ে অজিহার কান্নাকাটির শব্দে তার স্বামী সিজারের বড় ভাই ঘরের দরজায় গিয়ে দেখেন দরজা বন্ধ। ইমার কোনো সাড়া নেই। তখন তার বাবা (মৃতের শ্বশুর) জামাত আলীসহ বাড়ির অন্যদের ডেকে ঘরের দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের হুকে নিজের ওড়না প্যাঁচানো ইমার দেহ ঝুলছে। দ্রুত সেখান থেকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারকে ডেকে এনে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যু কিভাবে হয়েছে তা বলা যাবে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম