Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুখে চেতনানাশক ওষুধ চেপে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

মুখে চেতনানাশক ওষুধ চেপে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে চেতনানাশক দিয়ে অচেতন করে ১৪ বছরের এক গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (২৪ আগস্ট) রাতে গোসাইরহাটের ওই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি উপজেলার ওই এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের আলাউদ্দিন তালুকদারের ছেলে রায়হান তালুকদার (৪২) তাকে চেতনানাশক ওষুধ মেশানো টিস্যু পেপার দিয়ে মুখ চেপে ধরেন বলে অভিযোগ। 

এতে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে পাশের পানের বরোজের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ধর্ষণের পর কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত রায়হান তাকে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে রাতে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাতেই গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গোসাইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

আরও পড়ুন

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম