Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাকে ওষুধ খাওয়ানো নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, হামলার শিকারে আহত ২

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:০৬ এএম

মাকে ওষুধ খাওয়ানো নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, হামলার শিকারে আহত ২

Advertisement

চারঘাটে অসুস্থ মাকে ওষুধ খাওয়ানো নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাই ও তার শ্বশুরবাড়ির লোকজনের পরিকল্পিত হামলার শিকার হয়ে আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সুমন আলী ও তার ভগ্নিপতি হামিদুল ইসলাম। শুক্রবার রাত ৩টার দিকে সংবাদ পেয়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলার কামীনি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।

জানা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন ও সুজন অসুস্থ মাকে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে মা অসুস্থ থাকায় তাকে ওষুধ খাওয়ানোর কথা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির পরে ঝামেলা হয়। পরে তাদের একমাত্র বোন ও বোনজামাই শুক্রবার রাতে ঝামেলা মীমাংসা করতে আসেন।

এসময় সুজন মাকে দেখতে না দিয়ে ঘরে তালাবন্দি করে রাখেন। এতে বোন প্রতিবাদ করলে সুজন তার বাড়ির পাশে শ্বশুর বাচ্চুকে লোকজন নিয়ে আসতে বললে তিনি দলবল নিয়ে এসে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে সুমন ও ভগ্নিপতি হামিদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে সুমন ও হামিদুল মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বোন শাহানা বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম