Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে পানির ট্যাংকে পড়ে একজনের মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

নাটোরে পানির ট্যাংকে পড়ে একজনের মৃত্যু

Advertisement

পানির ট্যাংকে পড়ে নাটোরের জুলাই যোদ্ধা ও শহীদ ইয়াছিন আলীর পিতা ফজের আলীর (৫২) মৃত্যু হয়েছে। রোববার বিকালে (৩০ আগস্ট) নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে ফজের আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে তার স্ত্রী নতুন নির্মিত বাড়ির ছাদে গিয়ে পানির ট্যাংকের ভেতরে ফজের আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ট্যাংক থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ফজের আলী পানির ট্যাংকে ময়লা হয়েছে কিনা মুখ খুলে দেখতে ট্যাংকের ভিতর নাক মুখ প্রবেশ করালে গ্যাসক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।

রোববার সন্ধ্যায় নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত ভেতরে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম