Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরছেন চাঁদপুরের দুই বন্ধু

Icon

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরছেন চাঁদপুরের দুই বন্ধু

Advertisement

কক্সবাজার সফর শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুই বন্ধু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে মাহী উদ্দিন (২৫) এবং একই গ্রামের মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০)।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, কক্সবাজার সফর শেষে দুই বন্ধু মোটরসাইকেলযোগে কচুয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। লোহাগড়ার ঠাকুরদীঘি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মাহী উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, মাহী ও তৌহিদ শৈশব থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন। দুই বন্ধুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনি ও ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সাহারপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম