জুয়ার আসরে ধরা পড়ে পুলিশ সদস্য কারাগারে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর উপশহরের একটি ক্লাবের ভেতর জুয়া খেলার সময় পুলিশ কনস্টেবলসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সোমবার দিনগত গভীর রাতে উপশহর উত্তরা ক্লিনিকের মোড়ের একটি ক্লাবে অভিযান চালিয়ে ১২ জন জুয়ারিকে আটক করা হয়। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনষ্টেবল ওয়াহিদ মুরাদও (৪৭) রয়েছেন। কনস্টেবল মুরাদের বাড়ি রাজশাহীর তেলখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আটক অন্যরা হলো— আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স আলী, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)। শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর তাদেরকে দুপুরে আদালতে চালান করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
