Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত না: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত না: জিকে গউছ

Advertisement

জাতীয় সংসদের হুইপ জিকে গউছ বলেছেন, আমরা কেউ দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না। এটিই হোক আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। কেউ বলে আমরা নাকি আন্দোলনকে ভয় পাই। অথচ আন্দোলন মোকাবেলা করেই বিএনপি জনগণের হৃদয় জয় করেছে। জনগণের দাবি আদায়ের জন্য বেগম খালেদা জিয়া ১৭টি বছর আপসহীনভাবে লড়াই করেছেন। আজকের এ দিনটি শুধু বিএনপির জন্য গুরুত্বপূর্ণ নয়, এ দিনটি জাতির জন্যও গুরুত্বপূর্ণ। বিএনপি নামক রাজনৈতিক দলের জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত না। বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি যে দলটির অবদান সেটিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বিকালে জেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এম. ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট বজলুর রহমান, এমজি মোহিত, জালাল আহমেদ প্রমুখ।

হুইপ জিকে গউছ বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে জনগণকে ধোঁকা দিয়েছে। বোকা বানিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের কিছুই করেনি। অপেক্ষা করুন। এ অর্থবছরে এবার উন্নয়ন শুরু হয়েছে। যদি বাধাহীনভাবে আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারি তবে আওয়ামী লীগ ১৭ বছরে যা করতে পারেনি ইনশাআল্লাহ আমরা চলতি অর্থবছরেই তার চেয়ে কয়েকগুণ বেশি উন্নয়ন করব। আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা কথায় কথায় ধমক দেয় তাদের বলি বিএনপি কোনো আঞ্চলিক দল নয়। আমরা কাউকে খাটো করি না; কিন্তু যদি কারও দ্বারা গণতন্ত্র হুমকির মুখে পড়ে তাদের কিভাবে প্রতিহত করতে হয় বিএনপি কিন্তু সেটি জানে। বিএনপি আন্দোলনে যেমন সফল, তেমনি উন্নয়নেও সফল, রাষ্ট্র পরিচালনায়ও সফল।

তিনি বলেন, আজ বিদ্যুৎ, জ্বালানি নিয়ে যারা কথা বলেন তাদের জানা উচিত যে, গত ১৭ বছরে বিদ্যুৎ বিভাগকে হাসিনা ধ্বংস করেছে। আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। গ্যাসের সমস্যার সমাধান হবে। জ্বালানি সমস্যার সমাধানও হবে ইনশাআল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম