Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত এরশাদ সরকারহাটের উত্তর পাশে রজ্জকআলি চৌধুরী বাড়ির ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আলী হোসেনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে নাজিরহাটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চার শিক্ষার্থী আহত হন। 

আহত শিক্ষার্থীরা হলেন, হাটহাজারী সরকারি কলেজের বিএমটি বিভাগের এইচএসসি পরীক্ষার্থী আরাফাত উল্লাহ আনোয়ার ফাহিম, মোহাম্মদ তৌসিফ আহমেদ রাফি, সিকদার তাজরিয়াম রায়হান শামীম ও মোহাম্মদ আশরাফ উল্লাহ মাহিম। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

একই সময় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হন। তারা হলেন- রোকেয়া বেগম, মো. হাসান ও মো. ইছা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীও রয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম