ডিশের তারে আটকে ট্রেনের ছাদ থেকে পড়ে গেল দুই যুবক
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুরে গোপালপুর আজিমনগর স্টেশনসংলগ্ন এলাকায় ডিশ লাইনের তারে আটকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতদের মধ্যে একজন তানজিম হোসেন, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। অপর ব্যক্তির পরিচয় ও বাড়ির ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনসংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনের ছাদে থাকা দুই ব্যক্তি রেললাইনের উপর ঝুলে থাকা ডিশ লাইনের তারে আটকে যান। এতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
