Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খোয়াড়ে ঢুকে ৬ হাঁস-মুরগি গিলে খেল বিশাল অজগর

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

খোয়াড়ে ঢুকে ৬ হাঁস-মুরগি গিলে খেল বিশাল অজগর

Advertisement

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের খোয়াড়ে ঢুকে ৬টি হাঁস-মুরগি গিলে খেয়েছে এক বিশাল অজগর। পরে ওই খোয়াড় থেকে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির হাঁস-মুরগির খোয়াড়ে অজগরটির সন্ধান পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে অজগরটি ওই খোয়াড়ে ঢুকে পড়ে। এরই মধ্যে এটি ছয়টি হাঁস-মুরগি গিলে ফেলে।

মুক্তার গাজী জানান, প্রতিদিনের মতো সকালে তার স্ত্রী খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় খোয়াড়ের ভেতরে একটি মৃত মুরগি পড়ে থাকতে দেখেন তিনি। পরে খেয়াল করে দেখেন, বিশাল আকৃতির একটি অজগর কুণ্ডলী পাকিয়ে রয়েছে। সাপটি দেখে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনকে জানান। পরে ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সতর্কতার সঙ্গে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ফরেস্ট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট এবং ওজন ২৫-৩০ কেজি। নিরাপদে হেফাজতে নেওয়ার পর বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অজগরটি সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম