Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বসতঘর থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগে ছোট ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭৫ বছর বয়সি এক বৃদ্ধা মা।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক ছেলে ও তিন মেয়েকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বড়তলা গ্রামের বাসিন্দা মোছা. আবেদা আক্তার। তিনি মৃত তৈয়ব আলীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবেদা আক্তার অভিযোগ করেন, তার ছোট ছেলে মশিউর রহমান নয়ন (৪৫) তাকে নিয়মিত ভরণপোষণ দেন না। ভরণপোষণ চাইলে মারধর করতে আসেন, বিভিন্ন সময় টাকা দাবি করেন এবং বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

তিনি জানান, এসব ঘটনায় গত ১ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আবেদা আক্তারের অভিযোগ, বসতবাড়ির সামনে থাকা দুটি রেন্টি গাছ, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, তার ছেলে বিক্রি করে দেন। গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে গাছ বিক্রিতে বাধা দিতে গেলে নয়ন লাঠিসোটা নিয়ে তাকে মারধরের জন্য এগিয়ে আসেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এছাড়া তাকে ভয়ভীতি দেখানো, খুন-জখমের হুমকি এবং বসতঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জমি বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা অগোচরে নিয়ে যাওয়া এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করার অভিযোগও করেন আবেদা আক্তার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তার ছেলে নিয়মিত নেশা করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই এ ধরনের কর্মকাণ্ড করেন।

সংবাদ সম্মেলনে আবেদা আক্তারের ছেলে মো. বিল্লাল মিয়া (ফকির) ও তিন মেয়ে লাকী আক্তার, লাভলী আক্তার ও সানজেনা আক্তার অভিযোগ করেন, তাদের মায়ের অভিযোগের কারণে নয়নের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন তাদের হুমকি দিচ্ছেন।

তাদের অভিযোগ, একই এলাকার মৃত আব্দুল শাহেদের ছেলে সবুজ (৫৫), মৃত গোমেজ আলীর ছেলে কলিম উদ্দিন এবং মৃত আফতাব উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (৫৫) তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। 

সংবাদ সম্মেলনে আবেদা আক্তার এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে মশিউর রহমান নয়ন ও তার বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল মিঞা বলেন, নয়ন মিয়ার বিরুদ্ধে তার মা অভিযোগ দাখিল করেছেন। বর্তমানে নয়ন মিয়া একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন। আমরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র পেশ করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

নেত্রকোনায় ৫ কলেজে পাশ করেনি কেউ

এইচএসসি ফলাফল নেত্রকোনায় ৫ কলেজে পাশ করেনি কেউ

ডোবায় মিলল গির্জা থেকে চুরি হওয়া ৪০ কেজির ঘণ্টা

ডোবায় মিলল গির্জা থেকে চুরি হওয়া ৪০ কেজির ঘণ্টা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

ছাত্রী ধর্ষণ: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক

আরও পড়ুন

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষি সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম