শখের মোটরসাইকেলেই প্রাণ গেল তরুণের
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
নিহত দেবরাজ বণিক (২০)। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মীরসরাইয়ের জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দেবরাজ বণিক (২০) জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের আশীষ বণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীরহাট বাজার এলাকায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দেবরাজ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- মোটরসাইকেল ও মাছের গাড়ি দুটোই মুখোমুখি ওভারটেকিং এবং মাত্রাতিরিক্ত গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর এবং মাছের গাড়িটি আটক করা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

-6a994a908566a.jpg)