বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞায় ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের জালাল উদ্দিনের বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃষ্টির সময় জালাল উদ্দিনের রান্নাঘরের বিদ্যুৎ মিটার থেকে বসতঘরে নেওয়া সংযোগের তারটি ছিঁড়ে পড়ে। গোসল শেষে বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান আরাফাত। এ সময় তার মা তাকে ছিঁড়ে যাওয়া তারটি জোড়া দিতে বলেন।
মায়ের কথায় তারটি মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আরাফাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
