Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক পোস্ট নিয়ে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

ফেসবুক পোস্ট নিয়ে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

সোনাগাজী মডেল থানা

Advertisement

ফেনীর সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

আহতের পরিবার ও দলীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফেসবুকে স্থানীয় অপরাধীদের বিরুদ্ধে একটি পোস্ট দেন সুমন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ যুবদল নেতা সোহাগ, সিএনজি সোহাগ, রাকিব ও তাহসিনসহ ১০-১২ জন মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা সুমনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম