Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গর্ভপাতের ওষুধ খেয়ে কিশোরীর মৃত সন্তান প্রসব

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

গর্ভপাতের ওষুধ খেয়ে কিশোরীর মৃত সন্তান প্রসব

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Advertisement

নাটোরের লালপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর গোপন গর্ভধারণের পর গর্ভপাতের ওষুধ খেয়ে মৃত নবজাতক প্রসবের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘিরে চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি কিশোরীর নিরাপত্তা, পারিবারিক বিষয় এবং সম্ভাব্য আইনগত দিক নিয়েও প্রশ্ন উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরী একটি মৃত নবজাতক প্রসব করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরীটি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল।

হাসপাতাল সূত্র আরও জানায়, মঙ্গলবার রাতে গোপনে ‘এমএম কিট’ (গর্ভপাতের ওষুধ) সেবনের পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর কিশোরীর পরিচয় ও বৈবাহিক অবস্থা নিয়ে অসঙ্গতি দেখা দেয়। তার সঙ্গে থাকা স্বজনদের পক্ষ থেকে প্রথমে তাকে বিবাহিত বলে জানানো হলেও পরে দেওয়া তথ্যে সন্দেহ দেখা দিলে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লালপুর থানাকে অবগত করে।

পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে কিশোরীটি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি মৃত নবজাতকের জন্ম দেয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

জানা গেছে, ওই কিশোরীর বাড়ি লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে। তবে ঘটনার বিষয়ে জানতে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মৃত নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম