শিক্ষককে ঘোড়ারগাড়িতে রাজকীয় বিদায়
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
শিক্ষককে ঘোড়ারগাড়িতে রাজকীয় বিদায়
|
ফলো করুন |
|
|---|---|
যশোর মুসলিম একাডেমি স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমকে ঘোড়ারগাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক তপন তরফদার, সহকারী শিক্ষক এইচএম ইকবাল, সহকারী শিক্ষক তৈয়েবা খাতুন, শিক্ষক প্রতিনিধি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক সালমা আক্তার এবং সাবেক শিক্ষার্থী মরিয়ম খাতুন, আবু বক্কর ও নওশীন আফিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রাজু আহমেদ।
আলোচনা শেষে স্কুলের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে ঘোড়ারগাড়িতে করে তাকে স্কুল থেকে ধর্মতলা কদমতলার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ২০০০ সালের ১১ মে যশোর মুসলিম একাডেমি স্কুলে যোগদান করেন। ২০২৬ সালের ৩০ জুলাই তিনি অবসরে যান। এর আগে তিনি ইস্পাহানি গ্রুপের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
