Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিংড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর অর্থদণ্ড

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

সিংড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর অর্থদণ্ড

Advertisement

নাটোরের সিংড়ায় ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেত্রী রেখা খাতুনের ৫ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে।

রেখা খাতুন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগ মনোনীত ছাত্র সংসদের সাবেক প্রো-ভিপি।

বুধবার বিকাল সাড়ে ৫টায় ছাত্রলীগ নেত্রীর সিংড়া পৌর শহরের নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়ম পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

একই সময় লাইসেন্সবিহীন ওষুধ বিক্রয়ের অপরাধে আবুল কালাম আজাদ নামের আরও একটি ব্যক্তিকে সাত হাজার টাকা অর্থদণ্ড করেছেন একই আদালত।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, ভোজ্যতেল বিক্রিতে অনিয়ম ও লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অপরাধে দুইজনকে পৃথক অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম