Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ফাইল ছবি

Advertisement

রাঙামাটির ​কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো পুনরায় খুলে দেওয়া হয়েছে। বর্তমানে লেকে পানির উচ্চতা রয়েছে ১০৫.৫১ ফুট এমএসএল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়েছে। 

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬.০১ ফুটে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী গেটগুলো পর্যায়ক্রমে ৩ ফুট পর্যন্ত খোলা হয়, যার ফলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়। পানি কমে যাওয়ায় তখন গেটগুলো বন্ধ করে দেওয়া হলেও, সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি ফের বাড়তে থাকায় শুক্রবার সকালে আবার গেটগুলো খোলা হয়।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লেকের বর্তমান পানির উচ্চতা ১০৫.৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে এবং পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে এগুলো বন্ধ করা হবে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য দুর্যোগ এড়াতেই কর্তৃপক্ষ এই আগাম সতর্কতা অবলম্বন করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম