নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুরাদ গ্রেফতার
Advertisement
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিল ও কর্মসূচিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় হাসান মুরাদকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, হাসান মুরাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ হাটহাজারী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা হাসান মুরাদকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
