Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুম থেকে উঠে স্ত্রী দেখলেন পাশে ঝুলছে স্বামীর লাশ

Advertisement

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

ঘুম থেকে উঠে স্ত্রী দেখলেন পাশে ঝুলছে স্বামীর লাশ

ফকিরহাট মডেল থানা

Advertisement

রাতে একসঙ্গে খেয়ে ঘুমিয়েছিলেন, ভোরে উঠে স্ত্রী হোসনে আরা বেগম দেখলেন পাশেই আড়ার সঙ্গে স্বামীর লাশ ঝুলছে। বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, সুজন আত্মহত্যা করেছেন।

মৃত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রোববার ভোররাতে সুজনের স্ত্রী হোসনে আরা বেগম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পান। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার এসআই মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৃতের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, শনিবার রাতে তারা স্বামী-স্ত্রী ও শিশুসন্তান একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাতের কোনো একসময় সুজন এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন তিনি। তবে কী কারণে তিনি এমনটি করতে পারেন- তা জানাতে পারেননি হোসনে আরা।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম