Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ এএম

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ইমদাদুল হক বাদাল (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইমদাদুল হক বাদাল ওই গ্রামের সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা হলেন নিহত ইমদাদুল হক বাদালের ছেলে তপন (১৯) এবং তার চাচাতো ভাই মৃত আলেকের ছেলে বাবুল হোসেন (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আপন দুই ভাই বজলুর রহমান বাদাল ও ইমদাদুল হক বাদালের মধ্যে জমির রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো হাসুয়া এনে ছোট ভাই ইমদাদুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হাসুয়ার গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ইমদাদুল হকের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই বজলুর রহমান বাদাল এলাকা ছেড়ে পালিয়ে যান।  

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অভিযুক্ত বড় ভাই বজলুর রহমানকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম