Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার

উল্লাপাড়ার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম

Advertisement

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। শপথ গ্রহণের দিন থেকেই এই প্রতারণা শুরু হয়েছে। আর এজন্য গণরায় বাস্তবায়নের লক্ষ্য নিয়েই ১১ দলীয় ঐক্য জোট লংমার্চ কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে।

মঙ্গলবার সকালে উল্লাপাড়ার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৮ দফা দাবিতে আগামী ১৯ মার্চ ঢাকা টু রংপুর লংর্মাচ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

নায়েবে আমির বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে ছাত্রজনতা আত্মাহুতি দিয়েছিলেন সেই লক্ষ্য বাস্তবায়ন আমাদের সবার গুরুদায়িত্ব। কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বিএনপি। জনগণের রায় বাস্তবায়নের জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। বিএনপি নানা অজুহাতে আমাদের দাবিকে উপেক্ষা করছে। এজন্য তারা সংসদ থেকে কয়েক দফা ওয়াক আউট করেছে এবং বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। এরপরও সরকার তাদের কথায় কর্ণপাত করছে না। 

এমপি এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করেছে। এ রায় বাস্তবায়ন না করলে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম