Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বাবাকে হত্যায় ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

বাবাকে হত্যায় ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

Advertisement

রাঙামাটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে সোহেল চাকমাসহ দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অপর আসামি নিহত শান্তি লাল চাকমার ভাইয়ের ছেলে আলোময় চাকমা পলাতক রয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামি সোহেলের উপস্থিতিতে রাঙামাটির জেলা ও দায়রা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এছাড়াও আসামি দুজনকেই ৫০ হাজার করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৬ আগস্ট রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে এ হত্যার ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, ঘটনার রাতে নিহতের ছেলে সোহেল ও ভাতিজা আলোময় শান্তিলাল চাকমাকে ঘুমন্ত অবস্থায় তার ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে প্রায় ২০০ গজ দূরে রাস্তায় গলায় গামছা প্যাঁচিয়ে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর লাশ কাঠের সঙ্গে বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গারাম নদীতে ফেলে দেয়। ঘটনার নয়দিন পর কাচালং নদীর লাইল্যাঘোনা এলাকায় শান্তি লালের লাশ পাওয়া যায়। পরে এ ঘটনায় স্থানীয় বিনয় শঙ্কর চাকমা থানায় মামলা করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম