ঘুম থেকে উঠেই স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন গৃহবধূ
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ঋণ ও আর্থিক দেনার চাপে কাজি এমরান হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার ভোরে উপজেলার শিলাস্থান কাজিবাড়িতে এ ঘটনা ঘটে।
এমরান হোসেন (২৩) শিলাস্থান গ্রামের কাজি রবিউল ইসলামের ছেলে।
মৃতের স্ত্রী মেহেরুননেছা মিশু জানান, মঙ্গলবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এমরান। ভোরে ঘুম থেকে উঠে তিনি তার স্বামীকে পাশের রুমে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান হোসেন কিছুদিন ধরে ঋণের চাপে ছিলেন।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
