স্ত্রীকে হত্যার পর স্বামী বললেন ‘আমি আজ থেকে মুক্ত’
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় স্ত্রীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম যুথি খাতুন (৩০)। আর ঘাতক স্বামীর নাম জহুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম কাজ করে মাঠ থেকে বাড়ি আসেন। এ সময় তার দেড় বছরের সন্তান কান্নাকাটি করছিল। ছেলেকে জহুরুল তার স্ত্রীকে থামাতে বলে। এর আগে ঋণের কিস্তির টাকা নিতে এসে গালমন্দ করে ফিরে যায় এনজিও কর্মী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিৎ হয়। এক পর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তিনি।
স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশে খোর্দ্দবাউসা বাজারের গিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বলেন, ‘আমার আগে পিছে নেই, আমি আজ থেকে মুক্ত’। এরপর সেখান থেকে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে ঘাতকের ভাই রুহল হোসেন বলেন, তাদের সংসারে আর্থিক অনটন ছিল। তারা কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিল বলে শুনেছি। বুধবার তার স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করবে এটা জানা ছিল না।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
