Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ৪০০ বস্তা সারসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

চট্টগ্রামে ৪০০ বস্তা সারসহ গ্রেফতার ৩

ফাইল ছবি

Advertisement

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ বরাবর কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। সার পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন- আবু বকর সিদ্দিক, নুরুল ইসলাম জাহেদ ও আবদুল হক।

সদরঘাট নৌ পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক একটি কার্গো বোটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চক্রটি নগরী থেকে ইউরিয়া সার কিনে মিয়ানমারে পাচার করছিল। এর আগেই তারা একাধিকবার ইউরিয়া সার মিয়ানমারে পাচার করেছে। 

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রব যুগান্তরকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

আরও পড়ুন

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম