Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেম করে বিয়ের পর নবদম্পতির বিষপান, অতঃপর...

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

প্রেম করে বিয়ের পর নবদম্পতির বিষপান, অতঃপর...

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে নয়ন হোসেন (২৪) ও বর্ষা আক্তার (২২) নামে এক নবদম্পতি বিষপান করেছেন। এতে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী জীবিত থাকলেও মারা যান স্বামী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিমুল্লাহর ছেলে। এবং তার স্ত্রী বর্ষা আক্তার পাশ্ববর্তী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।

নয়নের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নয়ন ও বর্ষার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। প্রায় মাসখানেক আগে তারা বিয়ে করেন এবং ঠিকঠাকভাবেই চলছিল তাদের সংসার। দুপুরে নয়নের পরিবারের লোকজন হঠাৎ তাদের বিষপানের খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন নয়ন মারা গেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী বর্ষাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. শাহীন জানান, হাসপাতালে আনার পর তাদের পাকস্থলি ওয়াশ করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নয়নের কোনো সাড়া পাওয়া যায়নি। তার স্ত্রী বর্ষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেন। স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। লাশের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম