Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতার

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতার

মোহাম্মদ রুসদি হাসান রিফাত। ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিফাত উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করতে এবং সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছিলেন রিফাত। এছাড়া বিভিন্ন সময় মিছিল-মিটিং করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি এবং তার নামে মামলাও রয়েছে। সরকার বিরোধী নানা অপতৎপরতা রুখতে রিফাতকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রসঙ্গে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম যুগান্তরকে জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও রিফাত বিভিন্ন সময় সরকার বিরোধী অপতৎপরতা সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তাকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হবে এবং ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম