Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তিতাসে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

তিতাসে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতাররা। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাতরা হলেন, তিতাস উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মিয়া ও আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, তিনজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম