Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। পুলিশের রেকারের সহায়তায় বাসটি খাদ থেকে তোলার পর চারজনের লাশ উদ্ধার করা হয়। আহত ২০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার কাইয়ুম প্যাদা (৫০), শিল্পী রানী (৪০), তার মেয়ে বিথী রানী (২২) ও জাহাঙ্গীর হাওলাদার (৩২) রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম