Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তানোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

তানোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা তাকে আটক করে পুলিশে দেন। 

গ্রেফতার আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশুকন্যা ও তার আড়াই বছরের শিশু ভাই ঘরে টিভি দেখছিল। এ সময় বৃদ্ধ আরমান আলী ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢোকে। এ সময় তাদেরকে ঘরে রেখে শিশুর মা ছাগল আনতে মাঠে যায়। এ সুযোগে আরমান আলী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।

বিষয়টি গ্রামের মাতাব্বরদের জানানো হলে আপসের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রাতে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিশুকে উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসে। এর ফাঁকে আরমান আলী পালিয়ে যায়।   

তবে অভিযুক্ত আরমান আলী শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানান গ্রামবাসী।

এ ব্যাপারে তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুর মায়ের দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পুলিশের তৎপরতা জোরদার করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম