Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হোমনায় আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

হোমনায় আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আবুল বাশার। ফাইল ছবি

Advertisement

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চান্দেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা ওসি টমাস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে হোমনা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  

ওসি টমাস বড়ুয়া বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম