Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুযোগ থাকলে জ্বালানি তেলের মূল্য কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

সুযোগ থাকলে জ্বালানি তেলের মূল্য কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত

জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Advertisement

জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, তেল পাচার হচ্ছে বলেই সরকার বাধ্য হয়ে বিকল্প পথ না থাকায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। যেটি পার্শ্ববর্তী সব দেশের তুলনায় মূল্য অনেক কম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না; তাই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে। সুযোগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াত বিরোধী দল থেকে জালিমে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে- এর জবাব জনগণই দেবে বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শিশু সাবা হত্যা মামলায় শান্তনার যাবজ্জীবন, ফাঁসির দাবিতে বিক্ষোভ

শিশু সাবা হত্যা মামলায় শান্তনার যাবজ্জীবন, ফাঁসির দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম