Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মো. শাহীন। ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের রামুতে বন্ধুদের সঙ্গে খেলা শেষে বাঁকখালী নদীতে গোসলে নেমে নিখোঁজ মো. শাহীন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে নদী থেকে তার লাশটি উদ্ধার করেন।

নিহত শাহীন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিকদার পাড়া নদীপাড়ের বাদামতলী মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু বাঁকখালী নদীতে গোসলে নামে। এ সময় তারা কলাগাছ নিয়ে সাঁতার কাটছিল। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

খবর পেয়ে স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রামু ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন। তবে কক্সবাজারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় পানির গভীরে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।

রামু ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। কক্সবাজারে ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। পরে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

নিখোঁজ শাহীনের বড় ভাই মো. ফয়সাল জানান, বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসল করতে গিয়ে তার ভাই পানিতে তলিয়ে যায়। এরপর থেকেই পরিবারের সদস্যরা নদীর পাড় ও আশপাশের এলাকায় তাকে খুঁজছিলেন।

স্থানীয়রা জানান, বাঁকখালী নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোত থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় পর ডুবুরি দলের অভিযানে শাহীনের লাশ উদ্ধার হওয়ায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

সিলেট বেতার কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার

সিলেট বেতার কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল শিশুর বস্তাবন্দি লাশ

নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল শিশুর বস্তাবন্দি লাশ

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম