Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসপি মাসুদের সতর্কবার্তা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

এসপি মাসুদের সতর্কবার্তা

এসপি মো. মাসুদ আলম

Advertisement

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রচার করা যাবে না। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এসপি মাসুদ আলম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, সিসি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

সভায় নারী ভক্তদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে সমাধান এবং শিশুদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশার প্রতিনিধি, স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ‘সম্প্রীতি কমিটি’ গঠনের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলা এবং মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিন সমিতির প্রতিনিধিরা

চুয়েটে অচলাবস্থার ১৩ দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিন সমিতির প্রতিনিধিরা

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার চার সহযোগীসহ গ্রেফতার ৫

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার চার সহযোগীসহ গ্রেফতার ৫

মীরসরাইয়ে কারখানায় দুর্ঘটনা: চীনা প্রকৌশলীসহ দগ্ধ ৩ জনের মৃত্যু

মীরসরাইয়ে কারখানায় দুর্ঘটনা: চীনা প্রকৌশলীসহ দগ্ধ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম