বাবুগঞ্জে তীব্র এলপিজি সংকট, বন্ধ ফিলিং স্টেশন
Advertisement
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হঠাৎ করেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উপজেলার অধিকাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।
এতে চরম দুর্ভোগে পড়েছেন এলপিজিচালিত থ্রি-হুইলার, মাহিন্দ্রা, মিশুক ও ব্যক্তিগত গাড়ির চালক এবং মালিকরা। সরবরাহ না থাকায় গ্যাস পাম্পগুলো অলস পড়ে রয়েছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না। তাদের ভাষ্য, আমরা টাকা জমা দিয়েও সময়মতো গ্যাসের গাড়ি পাচ্ছি না। সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের পক্ষে পাম্প চালু রাখা সম্ভব নয়।
এদিকে গ্যাস সংকটের কারণে উপজেলার বিভিন্ন সড়কে গণপরিবহণের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। এতে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও এ সুযোগ কাজে লাগিয়ে কিছু চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে।
